সংকল্প – কাজী নজরুল ইসলাম - EDUCATION

Breaking

Around the World

Sunday, October 11, 2026

সংকল্প – কাজী নজরুল ইসলাম

“সংকল্প” বাংলা সাহিত্যের এক অনুপ্রেরণামূলক কবিতা, যা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতার সঙ্গে সম্পর্কিত। এই কবিতার মূল ভাবনা হলো দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, সাহস এবং জীবনের প্রতিকূলতাকে অতিক্রম করার অদম্য ইচ্ছাশক্তি।

কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মে সাহস, স্বাধীনতা, মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী বার্তা ফুটে ওঠে। তাঁর কবিতা পাঠককে নতুন করে ভাবতে শেখায়, স্বপ্ন দেখতে উৎসাহিত করে এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

“সংকল্প” কবিতার মাধ্যমে আমরা জীবনে বাধা-বিপত্তি এলেও হাল না ছেড়ে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার শিক্ষা নিতে পারি। বাংলা কবিতা, সাহিত্য ও নজরুলপ্রেমীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক বিষয়।

কাজী নজরুল ইসলামের সাহিত্য ও কবিতার প্রতি ভালোবাসা থাকলে এই কবিতাটি উপভোগ করুন এবং বন্ধু, শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীদের সঙ্গে শেয়ার করুন।



সংকল্প – কাজী নজরুল ইসলাম

থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, –
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে,
কিসের আশায় করছে তারা বরণ মরন-যন্ত্রণারে।।

কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেঁচে মুক্তা আনে,
কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে।
জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি
যুদ্ধ-জাহাজ চলছে ছুটি,
কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু-যানে,
কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার-বানে।

কেমন করে মথলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুঁড়ে,
কিসের আভিযানে মানুষ চলছে হিমালয়ের চুড়ে।
তুহিন মেরু পার হয়ে যায়
সন্ধানীরা কিসের আশায়;
হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন পুরে;
শুনবো আমি, ইঙ্গিত কোন ‘মঙ্গল’ হতে আসছে উড়ে।।

কোন বেদনায় টিকি কেটে চণ্ডু-খোর এ চীনের জাতি
এমন করে উদয়-বেলায় মরণ-খেলায় ওঠল মাতি।
আয়র্লণ্ড আজ কেমন করে
স্বাধীন হতে চলছে ওরে;
তুরস্ক ভাই কেমন করে কাটল শিকল রাতারাতি!
কেমন করে মাঝ-গগনে নিবল গ্রীসের সূর্য-বাতি।।

রইব না কো বদ্ধ খাঁচায়, দেখব এ-সব ভুবন ঘুরে-
আকাশ-বাতাস চন্দ্র-তারায় সাগর-জলে পাহাড়-চুঁড়ে।
আমার সীমার বাঁধন টুটে
দশ দিকেতে পড়ব লুটে;
পাতাল ফেড়ে নামব নীচে, ওঠব আবার আকাশ ফুঁড়ে;
বিশ্ব- জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে।।

নজরুল রচনাবলী, ৩য় খণ্ড, বাংলা একাডেমী, ঢাকা, ১৯৯৬; পৃষ্ঠা, ৫৬৭-৫৬৮।


কীওয়ার্ড:
সংকল্প কবিতা, কাজী নজরুল ইসলাম, সংকল্প কাজী নজরুল ইসলাম, বাংলা কবিতা, নজরুলের কবিতা, বাংলা সাহিত্য, বিদ্রোহী কবি, নজরুল সাহিত্য, অনুপ্রেরণামূলক কবিতা, বাংলা কবিতা আবৃত্তি, বিখ্যাত বাংলা কবিতা।

হ্যাশট্যাগ ও ট্যাগ:
#সংকল্প #কাজী_নজরুল_ইসলাম #বাংলাকবিতা #নজরুলেরকবিতা #কাজীনজরুলইসলাম #বাংলাসাহিত্য #বিদ্রোহীকবি #কবিতা #কবিতাআবৃত্তি #বাংলাকবিতাআবৃত্তি #নজরুলসাহিত্য #অনুপ্রেরণামূলককবিতা #BanglaKobita #KaziNazrulIslam #BengaliPoetry #BanglaLiterature

 

No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();