শিক্ষনীয় মজার গল্প || ভাল্লুক এবং দুই বন্ধু || Education-bd25 - EDUCATION

Breaking

Around the World

Tuesday, June 30, 2026

শিক্ষনীয় মজার গল্প || ভাল্লুক এবং দুই বন্ধু || Education-bd25

 

ভাল্লুক এবং দুই বন্ধু
একদিন দুই বন্ধু জঙ্গলের ভিতর দিয়ে গল্প করতে করতে যাচ্ছিল। হঠাৎ তাদের সামনে এসে হাজির হল এক ভালুক। ভালুককে এগিয়ে আসতে দেখে তারা বেশ ভয় পেয়ে গেল। বিপদ বুঝে এক বন্ধু ভয় পেয়ে তাড়াতাড়ি কাছাকাছি একটা বড় গাছের ওপর চড়ে পড়ল।
তার বন্ধু গাছে চড়তে জানতো না, এটা জেনেও বন্ধুর কথা না ভেবে তাকে বিপদে মুখে রেখে সে নিশ্চিতে নিজের আত্মরক্ষার ব্যবস্থা করে নিল। অপর বন্ধু গাছে চড়তে জানত না। তাই সে গাছে ওঠার চেষ্টা না করে তাড়াতাড়ি বুদ্ধি খাটিয়ে মাটির ওপরে মড়ার মত দম বন্ধ করে শুয়ে পড়ল। কারণ সে জানত, ভালুক মরা মানুষ ছোঁয় না।
ভালুক তার কাছে এসে তার নাক, কান, মুখ, চোখ আর বুক পরীক্ষা করে ভাবল, ল্যাকটা মরে গেছে। তাই সে পাশের বনে ঢুকে গেল। ভালুক বনের ভেতরে ঢুকে গেছে দেখে অন্য বন্ধুটি তখন গাছ থেকে নেমে এসে বন্ধুকে জিজ্ঞাসা করল, "বন্ধু, ভালুক তামার কানে কানে কী বলে গেল?"
যে বন্ধুটি মাটিতে দম বন্ধ হয়ে শুয়েছিল সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে হাঁফ ছেড়ে বাঁচল। এদিকে ওদিক একবার ভাল করে দেখে নিয়ে গম্ভীর হয়ে বলল, "ভালুক আমায় বলে গেল, যে বন্ধু বিপদের সময় বন্ধুকে বিপদে ফেলে রেখে পালায় তার সঙ্গে কখনও বন্ধুত্ব করতে নেই।
নীতিকথাঃ বিপদের সময় বন্ধু চেনা যায়।
 
বিপদ ও প্রকৃত বন্ধু চেনার পরীক্ষা
এই গল্পটিতে বিপদের সময় প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়ার এক বিশেষ ঘটনা তুলে ধরা হয়েছে। বনের পথে হাঁটার সময় হঠাৎ একটি ভাল্লুক সামনে এলে দুই বন্ধুর একজন নিজের নিরাপত্তার কথা ভেবে দ্রুত গাছে চড়ে বসে। অন্যদিকে, গাছে চড়তে অক্ষম বন্ধুটি উপস্থিত বুদ্ধি খাটিয়ে মাটিতে মৃতের মতো শুয়ে থেকে নিজের জীবন রক্ষা করে। ভাল্লুক চলে যাওয়ার পর সুবিধাবাদী বন্ধুটি যখন ব্যঙ্গ করে বনের পশুর বার্তার কথা জানতে চায়, তখন অপরজন তাকে একটি উচিত শিক্ষা দেয়। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, যে ব্যক্তি সংকটের মুহূর্তে সাথীকে একাকী ফেলে পালিয়ে যায়, সে কখনোই বন্ধত্বের যোগ্য নয়। পরিশেষে বলা যায়, এই কাহিনীটি আমাদের শেখায় যে কেবলমাত্র বিপদকালেই অকৃত্রিম বন্ধুর আসল রূপ চেনা সম্ভব। 



No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();