শিক্ষনীয় মজার গল্প || সিংহ ও ইঁদুর || Education-bd25 - EDUCATION

Breaking

Around the World

Monday, June 29, 2026

শিক্ষনীয় মজার গল্প || সিংহ ও ইঁদুর || Education-bd25

 
সিংহ ও ইঁদুর
এক সিংহ তাঁর গুহায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ একটি ছোট্ট ইঁদুর ছোটাছুটি করতে করতে সিংহের নাকের এক ছিদ্রে ঢুকে পড়ল। ফলে সিংহের ঘুম ভেঙ্গে গেল। সে ইঁদুরটিকে থাবা দিয়ে ধরে মেরে ফেলতে উদ্যত হল।
ইঁদুরটি অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রাণভিক্ষা করে বলল, "দয়া করে আমাকে মেরে ফেলবেন না। সময়ে আমিও আপনার উপকারে আসতে পারি।"
একথা শুনে সিংহটি হেসে বলল, তুই এত ছোট জীব হয়ে আমার কি উপকার করবি? এবং দয়াপরবশ হয়ে সিংহ ইঁদুরটিকে ছেড়ে দিল।
কিছুদিন পর জঙ্গলে সিংহটি একটি দড়ির শক্ত ফাঁদে আটকে পড়ল। ফাঁদে পড়ে সিংহটি ভীষণ গর্জন করতে লাগল। গর্জন শুনে ইঁদুরটি দৌড়ে সেখানে গেল। সিংহের বিপদ দেখে সে তার কানের কাছে গিয়ে তাঁকে গর্জন করতে নিষেধ করল। কারণ যারা ফাঁদ পেতে রেখেছে তাঁরা গর্জন শুনে ছুটে আসতে পারে।
ইঁদুরকে ধন্যবাদ দিল এবং সেই সঙ্গে বলল, 'তোকে আমি অবজ্ঞা করেছিলাম। কিন্তু বুঝলাম, কাউকে অবজ্ঞা করতে নেই'
নীতিকথাঃ ছোট বলে কাউকে অবজ্ঞা করতে নেই। বিপদে যে কেউ উপকারে আসতে পারে।
 
সিংহ ও ইঁদুর: পারস্পরিক শ্রদ্ধার শিক্ষা
এই কাহিনীটি পারস্পরিক সহযোগিতা এবং ক্ষুদ্রের মহত্ত্ব সম্পর্কে একটি শক্তিশালী শিক্ষা প্রদান করে। এখানে দেখা যায়, এক বিশ্রামরত সিংহ প্রথমে একটি তুচ্ছ ইঁদুরকে অবজ্ঞা করলেও পরবর্তীতে দয়াবশত তাকে মুক্তি দেয়। যখন সেই শক্তিশালী শিকারি নিজেই শিকারির জালে বন্দী হয়, তখন ক্ষুদ্র ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে সিংহকে উদ্ধার করে। এই ঘটনাটি প্রমাণ করে যে আয়তন বা শক্তিতে ছোট হলেও যে কেউ বড় কোনো বিপদে সহায়ক হয়ে উঠতে পারে। পরিশেষে, উৎসটি আমাদের শেখায় যে কাউকেও তুচ্ছজ্ঞান করা উচিত নয়, কারণ সময়ের প্রয়োজনে সাধারণের থেকেও অসাধারণ সাহায্য পাওয়া সম্ভব।
 

 

No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();