শিক্ষনীয় মজার গল্প || একতাই বল || Education-bd25 - EDUCATION

Breaking

Around the World

Thursday, July 2, 2026

শিক্ষনীয় মজার গল্প || একতাই বল || Education-bd25

 
একতাই বল
এক কৃষকের চার ছেলে ছিল। ছেলেগুলি একে অপরকে সহ্য করতে পারত না। সারাক্ষণই তাদের মধ্যে ঝগড়া, মারপিট লেগেই থাকতো। এইজন্য কৃষক খুবই দুঃখ পেতেন। কিছুতেই তিনি ছেলেদের মধ্যে সম্ভব আনতে পারছিলেন না।
এরপর দিন তিনি কয়েকটি লাঠি একত্রিত করে আঁটি বেঁধে এনে চার
ছেলের হাতে দিয়ে বললেন: ভাঙ তো দেখি?
কেউই তা ভাঙতে পারল না।
কৃষক তখন লাঠি গুলি পৃথক করে একটি একটি করে ছেলেদের হাতে
দিয়ে বললেন, এবার ভাঙতে পারবে তো?
তারা যার যার হাতের লাঠি সহজেই ভেঙে ফেলল। কৃষক তখন তার ছেলেদের বুঝিয়ে বললেন, দেখো চিন্তা করে, মিলেমিশে থাকলে কেউ দমাতে পারবেনা। কিন্তু ঝগড়াঝাঁটি করে সবাই যদি ভিন্ন পথ ধরো, তাহলে এককভাবে শত্রুর মোকাবিলায় সহজেই ঘায়েল হয়ে যাবে।
নীতিকথাঃ একতায় জয়, বিরোধেই ক্ষয়।
 
একতাই বল: সংহতির জয়গান
এই গল্পটি মূলত একতার অজেয় শক্তি এবং বিভাজনের কুফল সম্পর্কে একটি কালজয়ী শিক্ষা প্রদান করে। একজন বৃদ্ধ কৃষক তার বিবাদমান সন্তানদের বিবাদ মিটিয়ে একতাবদ্ধ থাকার গুরুত্ব বোঝাতে লাঠির একটি আঁটি ব্যবহারের কৌশল অবলম্বন করেন। যখন লাঠিগুলো একত্রে ছিল তখন কেউ তা ভাঙতে পারেনি, কিন্তু আলাদা করার পর সেগুলো সহজেই ভেঙে ফেলা সম্ভব হয়। এর মাধ্যমে লেখক দেখিয়েছেন যে, বিচ্ছিন্ন অবস্থায় মানুষ দুর্বল এবং শত্রুর কাছে সহজলভ্য হয়ে পড়ে। সমাজ বা পরিবারে একতা বজায় রাখলে যেকোনো বড় বিপদ মোকাবিলা করা সম্ভব হয়। এই কাহিনীর মূল শিক্ষা হলো একতাই বল, আর বিরোধই বিনাশের মূল কারণ। 


No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();